১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:২১

রুপাতলীতে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬,
  • 500 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। নগরীর রুপাতলী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ২৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে আওয়ামী লীগের দোসর মিজানুর রহমান বাচ্চু ও তার সহযোগীরা।

স্থানীয়রা আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শেরে-ই-বংলা হাসপাতালে ভর্তি করে। অপরদিকে প্রতিপক্ষকে ঘায়েল করতে লতিফ হাওলাদার নামে এক বৃদ্ধ নাটকীয় ভাবে হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ২ টায় রুপাতলী বাদশাহী বাড়ি জামে মসজিদ সংলগ্ন হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত শাকিল জানান, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত টানা আড়াই ঘন্টা সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে তার ঘর ভাঙচুর ও মালামাল লুটপাট চালায় স্থানীয় আওয়ামী লীগের দোসর মিজানুর রহমান বাচ্চু, সোহাগ হাওলাদার, মিরাজ হাসান মুন্না, আমিরুল ইসলাম, মুন ইসলাম, কামরুল ইসলাম, মাসুম মৃধা, মতিউর রহমান ও লতিফ হাওলাদার সহ অজ্ঞাত আরো ৪০-৪৫ জন।

এ ঘটনায় শাকিল বাদী হয়ে বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত কোতোয়ালি থানাকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। পুলিশ মোটা অংকের টাকার বিনিময়ে তদন্ত প্রতিবেদন প্রতিপক্ষদের পক্ষে দেন।শাকিল প্রতিবেদনের বিপক্ষে না রাজি দেওয়ায় ঘটনার দিন শুক্রবার দুপুরে মিজানুর রহমান বাচ্চুসহ অন্যান্যরা তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো এবং জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন মহলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo