৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৮
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

রুপাতলীতে অপসোনিন কোম্পানির কর্মচারীর হামলায় ব্যবসায়ী আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, এপ্রিল ২৯, ২০২৩,
  • 569 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। চেক প্রতারণা কে কেন্দ্র করে নগরীর রুপাতলী অপসোনিন কোম্পানির কর্মচারীর হামলায় এক কাঠ গুড়া ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় রুপাতলি গেস্টার বাইন এলাকার গ্লোবাল ক্যাপসুল সিকিউরিটি অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহটের নাম ইদ্রিস হাওলাদার সে বরগুনা জেলার বেতাগী উপজেলার কিসমত ভোলানাথপুর গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার হাওলাদারের ছেলে ও বরিশালের কাঠগুরা ব্যবসায়ী। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত ইদ্রিস জানান, সে ২০১৫ সালে বরিশালের এনজিও ইউনিসেফ স্কুলে কর্মরত ছিলেন। সেখান থেকে তার সাথে মাসুদ আহমেদের পরিচয়। তাকে বিভিন্ন রকমের শলা পরামর্শ দিয়ে চাকরি ছাড়িয়ে বরিশালের বিভিন্ন স্ব-মিল থেকে কাঠের গুড়া সংগ্রহ করে শুধুমাত্র তার কোম্পানিতে সরবরাহ করতে বলেন। সে জন্য মাসুদ ২০১৬ সালে ব্লাংক চেকে তার স্বাক্ষর রেখে তাকে ১ লক্ষ টাকা ধার দেয়। কিন্তু সেখানে শর্ত থাকে সংগ্রহকৃত সব কাঠের গুড়া মাসুদকে ছাড়া অন্য কোথাও বিক্রি করতে পারবেনা। মাসুদ প্রতি কেজি গুড়া ২ টাকা ২০ পয়সায় ক্রয় করার কথা থাকলেও এখানে প্রতি কেজিতে তাকে ৭০ পয়সা কম দেয়। এজন্য ইদ্রিস গুড়া তাকে না দিয়ে অন্য প্রতিষ্ঠানের কাছে গুড়া বিক্রয় করে। সে মাসুদের কাছে বাকি টাকা চাইতে গেলে আজ না কাল দিবে বলে দীর্ঘদিন ধরে তালবাহানা করে আসছে।

তারই সূত্র ধরে ঘটনার দিন দুপুরে ইদ্রিস গ্যাস্টার বাইন এলাকায় গেলে তাকে হত্যার চেষ্টায় মাসুদ ও তার ছেলে রাহাত সহ কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo