৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

রায়পাশায় যৌতুক না দেয়ায় পাষণ্ড স্বামীর হামলায় গৃহবধূ হাসপাতালে!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, এপ্রিল ১০, ২০২৩,
  • 508 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার: ঝালকাঠি জেলার,নলছিটি উপজেলার, রায়পাশা গ্রামে যৌতুক কৃত গলার হার না দেয়ায় পাষণ্ড স্বামীর অমানবিক নির্যাতনে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছে।

রবিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় রায়পাশা মোল্লাবড়ীতে এ ঘটনা ঘটে। আহতের নাম: নাসরিন আক্তার। সে ওই গ্রামের বাসিন্দা রিয়াজ মোল্লার স্ত্রী। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত নাসরিন জানান, গত ৭ বছর আগে তার সাথে রায়পাশা গ্রামের বাসিন্দা আইয়ুব আলী মোল্লার ছেলে রিয়াজ মোল্লার পারিবারিক প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়।বিয়ের সময় তার বাবা চুন্নু আকন রিয়াজ কে নগদ অর্থসহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল দেয়। এরপর তাকে ঘর নির্মাণের জন্য ৩ লক্ষ টাকা যৌতুক হিসেবে দেয়। বিয়ের পর বছর ঘুরতেই তাদের কোল জুড়ে আসে একটি সন্তান। এরপর থেকেই শুরু হয় যৌতুকের একের পর এক বায়না। সে বিভিন্ন সময় নাসরিনকে যৌতুকের জন্য করে আসে মারধর। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন সোমবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়।

এ সময় নাসরিনকে তার পিত্রালয় থেকে স্বর্ণের গলার হার আনতে বলে। সে অপারগতা স্বীকার করলে তাকে হত্যার চেষ্টায় রিয়াজ তার বাবা আইয়ুব আলী মোল্লা মা রেনু বেগম সহ কয়েকজনে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo