৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৭
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

রাঙ্গাবালীতে প্রতিপক্ষের হামলায় মামা-ভাগ্নে হাসপাতালে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মে ১০, ২০২৪,
  • 295 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলার চর লক্ষী গ্রামে জোরপূর্বক মহিষ দিয়ে মুগ ডাল খাওয়ানোকে কেন্দ্র করে মামা-ভাগ্নে সহ ৩ জনকে পিটিয়ে হাত, পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (৯ মে ) সকাল১০ টায় চর লক্ষ্মী ২ নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা রফিক হাওলাদার বোন মাজেদা বেগম ও ভাগ্নে মিলন। আহতদেরকে রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত রফিক জানান, ঘটনার দিন বৃহস্পতিবার সকালে একই গ্রামের আলম হাওলাদার জোরপূর্বক তার মহিষ রফিকের মুগ ডাল খেতে ছেড়ে দেয়। এ সময় রফিক বাধা প্রদান করলে উত্তেজিত হয়ে আলম হাওলাদার তোফাজ্জেল হাওলাদার হাসান এরশাদ ও রাজিব সহ অজ্ঞাত আরো ৮-১০ জন তাকে ধারালো ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। তা ডাক চিৎকার শুনে মিলন ও মাজেদা ঘটনাস্থলে গেলে তাদের পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তোদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তাদেরকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রফিকের বাম হাতের হাড় ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন ঐ ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo