৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫৭
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

মেহেন্দিগঞ্জে জেলেকে কোপানোর অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, এপ্রিল ২৬, ২০২৩,
  • 422 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার : বরিশাল জেলার পাতারহাট মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নে এক জেলেকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসী রুবেল ও তার সহযোগীরা। এ সময় তারা হামলা চালিয়ে নগদ ৪৭ হাজার টাকা ও একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৪ এপ্রিল) সকাল ৯ টায় মেহেন্দিগঞ্জের উলানিয়া মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আহতের নাম: বাখের মিয়াজী। সে আশা গ্রামের বাসিন্দা মৃত : জামাল মিয়াজির ছেলে ও পেশায় একজন জেলে। বর্তমানে তাকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত বাখের জানান, ঘটনার দিন সোমবার সকালে প্রতিদিনের ন্যায় নৌকা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। মাছ বিক্রি করে নৌকা বহরে বাড়িতে ফেরার পথে পথিমধ্য উলানিয়া ইউনিয়া লঞ্চ ঘাটের পাশে ওৎ পেতে থাকা স্থানীয় বাসিন্দা মুকুল সরদারের ছেলে রুবেল, লিটন, হেলাল, তোফেল,ভাতিজা মানিক ও তার বন্ধু সাইফুলসহ কয়েকজন সন্ত্রাসী নৌকা আটকিয়ে বাখেরকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার সাথে থাকা মাছ বিক্রির নগদ ৪৭ হাজার টাকা ও একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা আশঙ্কাজনক, তাকে যে কোন মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে পারে বলে জানিয়েছেন, ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo