৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৭
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

মেহেন্দিগঞ্জে চরমোনাই লঞ্চের কেরানি ও তার বাবাকে কুপিয়ে জখম, এজাহার দায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪,
  • 302 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নে চাঁদা না দেয়ায় এক লঞ্চ কেরানি ও তার বাবাকে হত‍্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় লঞ্চের আসবাবপত্র ভাঙচুর ও নগদ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানা একটি ইজাহার দায়ের করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ৩ টায় হাসানপুর গ্রামের মল্লিকপুর খেয়া ঘাটে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, হাসানপুর গ্রামের বাসিন্দা ও চরমোনাই- ১ লঞ্চের কেরানি মনির সরদার (৩৬) ও তার বাবা আব্দুল মালেক সরদার (৭০)। আহতদেরকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত ও এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বুধবার দুপুরে স্থানীয় সন্ত্রাসী ফিরোজ মিয়াজি, ইউসুফ মিজি ও সোহেল মিয়াজি সহ অজ্ঞাত আরো কয়েকজন মনিরকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে আব্দুল মালেক ঘটনাস্থলে গেলে তাকেও লাঠিপেটা করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে মনিরের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা আশঙ্কাজনক, তাকে যেকোনো সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে পারে বলে জানিয়েছেন, ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় আহতের শ্বশুর বাছেদ মাল বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo