৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৬
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

মেহেন্দিগঞ্জে ইউপি সদস্যকে পিটিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩,
  • 445 সংবাদটি পঠিক হয়েছে

 

স্টাফ রিপোর্টার

মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে এক ইউপি সদস‍্যকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা।

(১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ইলিশার কোড়ালিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম শাহীন সে ওই গ্রামের বাসিন্দা মৃত: আব্দুল জলিল বয়াতির ছেলে ও ১৪ নং শ্রীপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য। বর্তমানে সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

।আহত শাহীন জানান, তার সাথে একই ইউনিয়নের বিএনপি পন্থী গফফার রাড়ি ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন রাতে সে পার্শ্ববর্তী বাড়িতে শালিশ মীমাংসার জন্য রওয়ানা হয়। পথিমধ্যে এক চোরকে চুরি করতে দেখে তার পিছে ধাওয়া করে। এ সময় পথে ওৎ পেতে থাকা গফফার রাড়ি,ফিরোজ রাড়ি ও মিলন রাড়ী সহ কয়েকজন শাহীনকে ধরে তাকে চোরের মিথ্যা অপবাদ দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে।

 

তার ডাক চিৎকারে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

 

এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, বিষয়টি ঘটনার দিন রাতে আমাকে ফোন করে তার পরিবার জানিয়েছেন। আগে সে সুস্থ হয়ে আসুক তারপর ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo