৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৫১
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

মেহেন্দিগঞ্জের মেঘনায় বালুবাহী কার্গো থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মে ৭, ২০২৩,
  • 362 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক : বরিশালে মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীতে বালুবাহী কার্গো থেকে পড়ে এক শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে উলানিয়া ইউনিয়নের মল্লিকপুর লালবয়া এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে বলে জানান কালিগঞ্জ নৌ-পুলিশ ইউনিটের পরিদর্শক মো. ফারুক হোসেন।

নিখোঁজ শ্রমিক ওবায়দুল ইসলাম (১৮) সুনামগঞ্জের ছাতক উপজেলার চরগাও গ্রামের সাইদুর রহমানের ছেলে।তিনি কার্গো এমভি সিটমির শ্রমিক।

কার্গোর লস্কর সিব্বির বলেন, “সুনাগঞ্জের ছাতক থেকে সিলেটের চান বালু নিয়ে খুলনার উদ্দেশে রওনা দিয়েছিলাম। জ্বর নিয়ে কার্গোর রেলিংয়ের পাশে বসে ছিল ওবায়দুল। তারপর কার্গোটি মেঘনা নদীর মল্লিকপুর লালবয়া এলাকার এসে পৌঁছালে অপর একটি নৌযানের প্রচণ্ড টেউয়ের আঘাতে কার্গো কাত হয়ে যায়। এ সময় ওবায়দুল নদীতে পড়ে নিখোঁজ হন।

সিব্বির আরও বলেন, “ঘটনার পর ৯৯৯ কল করে সহায়তা চাওয়া হয়। এরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ঘটনাস্থল দেখে গেছে। এ ছাড়া জেলেদের নিয়ে ঘটনাস্থলের আশপাশে জাল ফেলে তল্লাশি করা হয়েছে; কিন্তু ওবায়দুলকে পাওয়া যায়নি।

হিজলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাইদুর রহমান বলেন, “ঘটনাস্থলে গিয়েছিলাম। রাত হওয়ায় উদ্ধার কাজ শুরু করা যায়নি।”

নৌ-পুলিশ পরিদর্শক ফারুক হোসেন বলেন, তাদের থানায় জিডি করতে পাঠিয়েছি। জিডি করে এলে তাদের সঙ্গে উদ্ধার অভিযানে সহায়তা করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo