১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২৭
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

মেঘনায় ৩৪ জেলে আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মার্চ ১০, ২০২৪,
  • 362 সংবাদটি পঠিক হয়েছে

শামীম আহমেদ

নিষিদ্ধকালীন সময়ে মেঘনা নদীর জেলার হিজলা উপজেলার অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে রবিবার দুপুরে অভিযান চালিয়ে ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান নিষিদ্ধ জাল। হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে প্রায় দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দসহ ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে।

আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র। পাশাপাশি জব্দকরা নিষিদ্ধ কারেন্ট জাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। হিজলা থানার এসআই মাহমুদুল হাসান জানান, দন্ডপ্রাপ্তদের ওইদিন বিকেলে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo