৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩২
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

মুলাদীতে সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩,
  • 491 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার : বরিশালের মুলাদী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। নিহত যুবকরা হলেন হেলাল ব্যাপারি ও কামাল ব্যাপারি। তারা পরস্পর সহোদর ছিলেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল সোমবার রাতে জানান, মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের তয়কা গ্রামে দীর্ঘদিন আকন ও হাজি গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যা থেকেই দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে হেলাল ব্যাপারি ও কামাল ব্যাপারি নামের দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়। তিনি আরও বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ‘ডিবি ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে।’

 

ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন থানা পুলিশের কর্মকর্তারা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo