৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১৯
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

মির্জাগঞ্জে বিধবা নারীর উপর হামলা, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, অক্টোবর ৫, ২০২৫,
  • 465 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে সোনিয়া বেগম (৪০) নামে এক বিধবা গৃহবধূকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শনিবার সকাল সাড়ে ৯ টায় মৃধা বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ভুক্তভোগী সনিয়ার মেয়ে মেঘলা পার্শ্ববর্তী টিউবওয়েলে গোসল করতে যায়। এ সময় স্থানীয় লম্পট শাহজাহান কোন অনুমতি ছাড়া গোসলখানায় প্রবেশ করে। এ সময় সোনিয়া প্রতিবাদ করায় উত্তেজিত হয়ে শাজাহান মৃধা,রুমা, মিথিলা, মিম, ও রাহিমা সহ অজ্ঞাত আরো ৫-৭ জন তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে স্থানীয়রা আহত কে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহত সোনিয়া অভিযোগ করে বলেন আমার স্বামীর মৃত‍্যুর পর আমার সন্তানদের নিয়ে অসহায় হয়ে পরি। অসহায় পেয়ে আমাকে বিভিন্ন সময় অত‍্যাচার করে আসছে শাহজাহান ও তার পরিবার। শুধু মাত্র তাকিয়ে তাকিয়ে সহ‍্য করেছি।

এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo