৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৪৮
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

মির্জাগঞ্জে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, অক্টোবর ১৪, ২০২৩,
  • 481 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঘটকের আন্দুয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৩ জনকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৭ টায় উত্তর ঘটকের আন্দুয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম ভাই সুলতান হাওলাদার ও তার ছেলে কাওসার হাওলাদার।

আহতদেরকে সুবিদখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানের চিকিৎসকরা শফিকুলের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং কাওসার প্রাথমিক চিকিৎসাধীন।আহত কাওসার জানান, তার চাচা শফিকুলের সাথে একই গ্রামের আনোয়ারের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই ধারাবাহিকতায়,ঘটনার দিন শুক্রবার রাত সাড়ে ৭ টায় সেও শফিকুল মিলে চা খাওয়ার জন্য বাজারের একটি দোকানে বসে।

 

এ সময় আনোয়ার, সালাম,মইম, রানা, শাওন, সোহেল, হালিম, মানিক ও মাসুক সহ কয়েকজন তাদের কাছে টাকা পাবে মিথ্যা দাবি করে। এক পর্যায়ে তারা তাদেরকে হত্যার উদ্দেশ্যে রামদা এবং চাপাতি সহ দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

 

তাদের ডাক চিৎকারে সুলতান ঘটনাস্থলে গেলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক সুবিদখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

সেখানের চিকিৎসকরা শফিকুলের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo