৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১৩
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাবুগঞ্জের যুবদল নেতা রুবেল।। একুশে বাংলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫,
  • 590 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক: মিথ্যা ও ভিত্তিহীন নিউজের অভিযোগ তুলে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা যুবদল নেতা রুবেল হোসেন।

বুধবার (৯ এপ্রিল) ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যুবদল নেতা রুবেল হোসেন বলেন,
যুবদলের রাজপথে থাকা ত্যাগী কর্মীদের নামে সুন্দরবন পত্রিকার কথিত সাংবাদিক আওয়ামী যুবলীগের ক্যাডার সঞ্জীত সিংহের ব্যক্তি চরিতার্থ হাসিলের জন্য করা মিথ্যা ও ভিত্তিহীন নিউজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি।

আওয়ামী যুবলীগের সন্ত্রাসী একাধিক মামলার আসামি সঞ্জীত সিংহ এখনো সক্রিয় রয়েছে বিএনপি’র রাজপথে থাকা ত্যাগী কর্মীদের বদনাম ছড়াতে। ঐতিহাসিক ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করার লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করেছে এই সঞ্জীত সিংহ। বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের গোল চত্তরে দেশীয় অস্ত্র রামদা নিয়ে ছাত্র জনতার উপরে হামলা করে এই সঞ্জীত সিংহ যাহার ভিডিও ফুটেজ বিভিন্ন অনলাইন পোর্টালে পাওয়া যায় । কিন্তু এখনো তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছে প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

তিনি আরও বলেন, সম্প্রতি সময়ে হিন্দু ধর্মালম্বীদের তীর্থ স্নান উপলক্ষে তিনি ঐতিহাসিক মাধবপাশা দুর্গা সাগর পাড়ে ঘুরতে আসলে তাকে দেখিয়ে দিলেও প্রশাসনের লোক তাকে এরেস্ট করেনি। হিন্দু ধর্মালম্বীদের অনুষ্ঠানের দোহাই দিয়ে কিন্তু এইখান থেকে ফেরার পরেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মাধবপাশা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুবেল হোসেনের বিরুদ্ধে একটি মিথ্যা ভিত্তিন রিপোর্ট তৈরি করে সুন্দরবন পত্রিকার মাধ্যমে আমরা সেই রিপোর্টকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

সুন্দরবন পত্রিকা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনারা (সুন্দরবন পত্রিকা) যে কোন নিউজ করার আগে সঠিক তথ্য যাচাই-বাছাই করে নিবেন এবং আওয়ামী লীগের এইসব লোক এখনো কিভাবে আপনাদের পত্রিকায় কাজ করে এবং তাদের কথামতো কিভাবে আপনারা কোনরকম যাচাই না করে একটি নিউজ করেন। আমরা এই মিথ্যা নিউজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিভিন্ন সূত্রে জানা গেছে, মিথ্যা ভিত্তিহীন নিউজ এর পরিপেক্ষিতে যুবদল নেতা রুবেল হোসেন তার আইনজীবীর মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং মানহানির মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo