৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৪৫
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

মাধবপাশায় গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, আগস্ট ১৪, ২০২৪,
  • 277 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল বিমানবন্দর থানাধীন মাধবপাশা ইউনিয়নে জমি জমা বিরোধের জের ধরে এক গৃহবধূকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল ৩ টায় বারই খালী তালুকদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতের নাম মনিরা বেগম (২৮) সে ওই গ্রামের বাসিন্দা নাসির তালুকদারের স্ত্রী।আহত কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মনিরা জানান, ২০১০ সালে আনোয়ার এর কাছ থেকে ১৭ শতাংশ জমি নাসির ও আনিস দুই ভাই মিলে ক্রয় করে।সেই জমির উপর একটি নামধারী সাইনবোর্ড দিয়ে রাখেন। তাদের পাশের জমি ক্রয় করে গোলাম সারোয়ার (বাবু) সে ওই জমি ক্রয়ের পরে একটি ঘর নির্মাণ করে হারুন সিকদারের কেয়ারটেকার হিসেবে থাকতে দেন। বাবু পাশের জমি ক্রয়ের পর থেকেই নাসিরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ১১ আগস্ট রাতে হারুন নাসিরের সাইনবোর্ড ফেলে দেয়। এসময় নাসির হারুনের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তার মাথায় রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় ১২ আগস্ট সন্ধ্যায় ওই গ্রামের মেম্বার সহ অন্যান্য মান্যগণ্য ব্যক্তিরা মিলে সালিশ বৈঠকে নাসিরকে ১৫ হাজার টাকা জরিমানা করে এবং নাসিরকে দিয়ে হারুন এর কাছে ক্ষমা চাইয়ে দুজনকে মিলিয়ে দেয়।১৩ আগস্ট দুপুরে হারুনের মেয়ে ইভা রাশিদা ও সৌরভ সহ অজ্ঞত আরো কয়েকজন নাসিরের ঘরে ঢুকে তার স্ত্রী মনিরা বেগমকে হত্যার উদ্দেশ্য লাঠি সোটা ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে মনিরাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo