৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৫২
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই : এসএম জাকির

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, জানুয়ারি ২০, ২০২৪,
  • 374 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও বরিশাল মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম জাকির হোসেন বলেছেন, খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম।

মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই তাই সব শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাবো।

শনিবার বরিশাল সদর উপজেলার সাহেবের হাটে সাহেবের হাট টি-টেন টিভি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বরিশাল মেট্রোপলিটন কেন্দ্রীয় কমিউনিটি পুলিশং এর সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন এসময় আরও বলেন, বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বরিশাল অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে।

একসময়ের অবহেলিত শিক্ষা ও ক্রীড়াঙ্গণ প্রধানমন্ত্রীর হাত ধরে আজ আলো ছড়াচ্ছে। যুব সমাজসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সমাজকে উন্নয়নের জন্য কাজ করতে হবে। তাহলেই আমরা প্রধানমন্ত্রীর ঘোষিত সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো।

লঙ্কা বাংলার হেড অব এসএমই কামরুজ্জামান খান মাসুমের সভাপতিত্বে এসময় মোজাম্মেল হোসেন খান সবুজ, সাহেবের হাটের বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন সহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo