১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৪
শিরোনামঃ

মাগুরায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মার্চ ২৯, ২০২৪,
  • 350 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক: মাগুরা শালিখায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫ জন।

মাগুরা শালিখায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫ জন। ছবি: সময় সংবাদ

মাগুরা শালিখায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫ জন। মাগুরা-যশোর সড়কের শতখালীর হাজামবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধু শিকদার, পুষ্পা রানি (৪৫) ও নিলু রানি দে (৫০)। তাদের সবার বাড়ি যশোরের বাঘাড়পাড়া উপজেলার নারকেলবাড়িয়া গ্রামে।

শালিখা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, মাগুরার আঠারোখাদায় নামযজ্ঞ অনুষ্ঠান থেকে মাহেন্দ্রযোগে বাড়ি ফিরলেন মধু, পুষ্পা ও নিলুসহ অন্যরা। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে মাগুরা-যশোর সড়কের শতখালীর হাজামবাড়ি মোড়ে মাহেন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন ৫ জন।

খবর পেয়ে শালিখা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo