১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৫
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

মহিপুরে সরকারি বই কেজি দরে বিক্রির অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ফেব্রুয়ারি ১২, ২০২৪,
  • 365 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

পটুয়াখালীর মহিপুরে চার টন সরকারি বই কেজি দরে বিক্রির অভিযোগ উঠেছে মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে এসব বই জব্দ করা হয়। জব্দকৃত বইয়ের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিক ৪ টন সরকারি পাঠ্যবই কেজি দরে ঝিনাইদহের শওকত আলী নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। রোববার রাতে ওই ব্যবসায়ী বইগুলো নিয়ে যাওয়ার সময় ট্রাকসহ জব্দ করে উপজেলা প্রশাসন।

শওকত আলী বলেন, আমি মূলত পুরনো বই–খাতা কেজি হিসেবে ক্রয়–বিক্রয়ের ব্যবসা করি। মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিকের কাছ থেকে বইগুলো কেজি দরে কিনেছি। তবে এগুলো পাঠ্যবই কিনা সে বিষয়ে জানা নেই।

অভিযোগের বিষয়ে জানতে মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন বলেন, ট্রাকসহ বই জব্দ করা হয়েছে। বই বিক্রির সঙ্গে কারা জড়িত রয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo