১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:০৮
শিরোনামঃ
শেবাচিম হাসপাতালে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ৩১ সদস্যের কমিটি গঠন বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বাকেরগঞ্জে ব্রিজ নির্মাণে অনিয়ম, প্রতিবাদ করায় ২ বৃদ্ধকে মারধরের অভিযোগ জর্দা শামীমের জামিন নামঞ্জুর, আরিফের রিমান্ড… বাকেরগঞ্জে জমি জমা বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ চাঁদপাশায় হামলায় বৃদ্ধসহ আহত-৩, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ চরমোনাইতে হামলায় আহত-৫ নেছারাবাদে দিনমজুরকে পেটানোর অভিযোগ কাশিপুরে জমিজমা বিরোধের জেরে বৃদ্ধাকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ বরিশালে বিধবার জমি দখল, ল্যাংড়া আরিফের খুঁটির জোর কোথায়?

মঠবাড়ীয়ায় জমিজমার জেরে বৃদ্ধাকে মারধর, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জুলাই ২০, ২০২৫,
  • 532 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।।পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার ঘটিচোড়া গ্রামে জমি জমা বিরোধের জের ধরে রেনু বেগম (৫৫) নামে এক বৃদ্ধাকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। আহত ওই বৃদ্ধাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে ফেরদৌস ও খাদিজা নাটকীয় ভাবে হাসপাতলে ভর্তি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৯ জুলাই) দুপুর ২ টায় ঘটিচোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, তাদের সাথে মন্নান গং এর দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় তারা সঠিক সমাধান চেয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। নির্বাহী কর্মকর্তা জমি মাপার জন্য একজন সরকারি আমিন পাঠিয়ে দেন। জমি মাপার সময় উত্তেজিত হয়ে মন্নান, সম্রাট,মহারাজ, মিরাজ ও আলামিন সহ অজ্ঞাত আরো ৫-৭ জন রেনুকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করে করে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজন জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo