৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:১৯
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

মঠবাড়িয়ায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় যুবককে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, অক্টোবর ১৬, ২০২৩,
  • 528 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
পিরোজপুর জেলার, মঠবাড়িয়া উপজেলার,দক্ষিণ সোনাখালী গ্রামে মাদক ব্যবসায় বাধা দেয়ায় সৌরভ মিস্ত্রি (২৬) নামে এক যুবক কে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসী সোহেল ও তার সহযোগীরা।

সোমবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় পার্শ্ববর্তী সাপলেজা ইউনিয়নের নীলপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতের বাবা সুভাষ মিস্ত্রি জানান, ঘটনার ১৫ দিন আগে স্থানীয় মাদক ব্যবসায়ী সোহেল ও তার সহযোগী ফরিদ নীলপুর গ্রামে এসে মাদক বিক্রি করার সময় সৌরভ সহ স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে একটি ঘরে আটকে রাখে। পরে তাকে ছেড়ে দেয়।

তারই সূত্র ধরে, ঘটনার দিন রবিবার রাতে সৌরভ সাপলেজা ইউনিয়নে একটি চায়ের দোকানে বসে। একপর্যায়ে সোহেল, ফরিদ,তুহিন, রাকিব, ও সাকিব সহ কয়েকজন জোর করে ধরে নিয়ে একটি ঘরে আটকে রেখে রামদা, চাইনিজ কুঠাল,হাতুড় ও জি আই পাইপ দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক মঠবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানের চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আহতের অবস্থা আশঙ্কাজনক,তাকে যেকোনো সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে পারে বলে জানিয়েছেন, ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo