৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৪
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

ভোলায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুলাই ৫, ২০২৩,
  • 430 সংবাদটি পঠিক হয়েছে
ভোলা প্রতিনিধি : ভোলার মেঘনা নদীতে তাসরিফ-২ নামের লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকায় দুই জেলেকে আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- মো. বজলুর রহমান মাঝি ও তার ছেলে আব্দুর করিম মাঝি। তাদের বাড়ি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামে বলে জানা গেছে। মঙ্গলবার (৪ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে ভোলার তুলাতুলি এলাকার ইলিশা বাড়ি পর্যটন কেন্দ্র সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

তুলাতুলি মৎস্য ঘাটের আড়ৎদার আব্দুল খালেক জানান, একটি ট্রলার নিয়ে বিকেল থেকে তুলাতুলি ইলিশা বাড়ি পর্যটন কেন্দ্র সংলগ্ন মেঘনা নদীতে বজলুর রহমান মাঝি ও তার ছেলে করিম মাঝি মাছ শিকার করছিলেন।

ওই সময় হাতিয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী তাসরিফ-২ নামের লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যা। স্থানীয়রা তাদের চিৎকারে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন জানান, জেলেদের পক্ষ থেকে এখনো অভিযোগ দেওয়া হয়নি। তারপরও তারা খোঁজ-খবর নিচ্ছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo