১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২০
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

ভোলায় বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০০ কেজি সরকারি চাল উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪,
  • 369 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (৫ মার্চ) বিকেলে ইউনিয়নের ১নং ওয়ার্ডের একটি বাগান থেকে ১০ বস্তা চাল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টবগী ইউনিয়নের চেয়ারম্যান জসিম হাওলাদার। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ১ নং ওয়ার্ডের একটি বাড়ির বাগানে ১০ বস্তা চাল পড়ে রয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে।

দরিদ্রদের সহায়তার জন্য সরকারের দেওয়া এই চাল ওখানে কীভাবে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা জানার পরপরই আমি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসানকে জানাই। তিনি এসে চালের বস্তা উদ্ধার করে আমার জিম্মায় রেখে গেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান জানান, বাগানের মধ্যে ১০ বস্তা চাল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় চেয়ারম্যান ও সচিবকে নিয়ে ১০ বস্তা চাল উদ্ধার করি। যেখানে মোট ৩০০ কেজি চাল ছিল। চালের কোনো মালিক খুঁজে না পাওয়ায় টবগী ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম হাওলাদারের জিম্মায় রাখা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo