৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৩৩
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

ভবিষ্যতের কথা চিন্তা করে শিশুদের গড়ে তুলতে হবে -এসএম জাকির

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪,
  • 402 সংবাদটি পঠিক হয়েছে

শামীম আহমেদ

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ পানবাড়িয়া আদর্শ কিন্ডারগার্টেন এর ২য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (৫) মার্চ মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন আসন্ন বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনয়িাবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। সমাজসেবক মনির হোসাইন খানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিন্ডারগার্টেন ফোরাম বরিশাল বিভাগের সেক্রেটারী আব্দুস সোবাহান বাচ্চু, জনতা ব্যাংক বরিশালের সিনিয়র কর্মকর্তা শহিদুল ইসলাম জোমাদ্দার, শহীদ জিয়ারউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক হুমায়ন কবির সুমন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়েস্তাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ফায়জুল হক মৃধা, মিনাপারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আহমেদ, শায়েস্তাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন খান, সমাজসেবক খোরদেশ মুন্সি, শায়েস্তাবাদ ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য মোসাঃ কাজল। প্রধান অতিথির বক্তব্যে এসএম জাকির হোসেন বলেন, ‘আজকের কোমলমতি শিশুরা আগামী দিনের ভবিষ্যত, তাই ভবিষ্যতের কথা চিন্তা করে শিশুদের গড়ে তুলতে হবে।

তারা যাতে সু-নাগরিক হয়ে দেশের সেবায় এগিয়ে আসতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার যুগপোযোগী শিক্ষা নীতি উপহার দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার দক্ষিণাঞ্চলে ব্যপক উন্নয়ন করেছেন, আমরা পদ্মা সেতু পেয়েছি, পায়রা সেতু পেয়েছি, পায়রা বন্দর পেয়েছি, বরিশাল বিশ^বিদ্যালয় পেয়েছি। এছাড়া বরিশাল অঞ্চলে অনেক প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং অনেক কাজ এখনও চলমনা রয়েছে।’ শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন এসএম জাকির হোসেন সহ অন্যান্য অতিথি বৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo