৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:০৯
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বেতাগীতে নারীসহ ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, এপ্রিল ২০, ২০২৪,
  • 532 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরগুনা জেলার বেতাগী করুনা গ্রামে জমি দখলের জের ধরে একই পরিবারের ৩ জনকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। এসময় ঘর ভাঙচুর নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১ টায় করুনা গ্রামের আকন বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো ওই গ্রামের বাসিন্দা সুলতান আকন, তার স্ত্রী তানিয়া আক্তার ও সমন্ধি রিপন আকন। বর্তমানে তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সুলতান অভিযোগ করে বলেন, তার ৩০ শতাংশ জমি পার্শ্ববর্তী তৌহিদ ও তার সহযোগী সেন্টু, নান্টু, নিজাম, মিরাজ, শামীম, নুরুল হক, নুরজাহান, শাহনাজ ও রিনা সহ কয়েকজন দীর্ঘদিন ধরে দখলের পায়েতারা করে আসছে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন বৃহস্পতিবার সকালে তারা জোরপূর্বক সুলতানের জমির কয়েকটি গাছ কেটে নেয়। এ সময় তানিয়া কে ঘরে একা পেয়ে তৌহিদসহ অন্যন্যরা তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তার ডাক চিৎকার শুনে সুলতান ও রিপন ঘটনাস্তলে গেলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে তাৎক্ষণিক বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo