৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২৬
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

বেতাগীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫,
  • 250 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরগুনা জেলার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে এক ইউপি সদস্যকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২ টায় কুমার খালী বাজার গাবুয়া রোড সংলগ্ন এ হামলার ঘটনা ঘটে।

আহত সুমন কুমার রায় (৪৫) হলেন ২ নং ওয়ার্ড ইউপি সদস্য ওই গ্রামের বাসিন্দা সুবাস চন্দ্র রায় এর ছেলে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সুমন কুমার রায় জানান, কয়েক বছর যাবত স্বদেশ কুমার রায় সুব্রতর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল ও ইউপি নির্বাচনে সুমন কুমার রায় এর কাছে হেরে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বহুবার সুমনকে হত্যার পায়তারা করে আসছিল। তারই সূত্র ধরে ঘটনার দিন সুমন কুমার রায় অফিস থেকে বাসায় ফিরে তার ছেলের আবদার মেটাতে দোকানে কলার কেনার উদ্দেশ্যে গেলে পিছন থেকে স্বদেশ কুমার রায় ও সুব্রত এর ইন্ধনে আবু সালেহ, জসিম গাজী, শুভ রায়, সোহেল মেম্বার, সোনা মোল্লা, কাসেম মোল্লা, সুনীল, আ: বারেক, মনির ডিলার সহ ৩/৪ জন মিলে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল, রান্দা, রড, জি আই পাইপ ও লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে চান্দুখালি বাজারে প্রাথমিক চিকিৎসা নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আরো জানা যায়, স্বদেশ কুমার রায় সুব্রত ওই গ্রামে চাঁদাবাজি ও হত্যা মামলা সহ সহ বিভিন্ন মামলার সাথে জড়িত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo