২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:০৪
শিরোনামঃ

বিমানবন্দরে মহিলা সহ ৪ জনকে মারধরের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, আগস্ট ১৬, ২০২৫,
  • 584 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল বিমানবন্দর থানাধীন মেগিয়া গ্রামে বেষ্টনি দেয়াকে কেন্দ্র করে মহিলা সহ একই পরিবারের ৪ জনকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। আহতকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৬আগস্ট) দুপুর আড়াইটায় মেগিয়া সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা কামাল শিকদার ঘটনার দুদিন আগে তার চারা গাছে বেষ্টনী দেয়। এ সময় স্থানীয় সাবেক আওয়ামী লীগ নেতা মহসিন ও তার সহযোগীরা বাধা প্রদান করে। তারই সূত্র ধরে ঘটনার দিন শনিবার কামালের শ্যালক সবুজকে মারধর করে মহসিন, রাকিব,খলিল ও বাংলা সবুজ সহ অজ্ঞাত আরো ১০-১৫ জন আওয়ামী লীগের দোসর। ছেলের ডাক চিৎকার শুনে হোসনেয়ারা বোন সাথী ঘটনাস্থলে ও কামাল ঘটনাস্থলে গেলে তাদেরকে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতদের মধ্যে হোসনেয়ারা ও সাথীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহতদের স্বজনরা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo