স্টাফ রিপোর্টার।। বরিশাল বিমানবন্দর থানাধীন মুশুরিয়া গ্রামে দ্বিতীয় স্ত্রীর সহযোগিতায় প্রথম স্ত্রীর সন্তানদেরকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করেছে করেছে পাষণ্ড স্বামী ও তার দ্বিতীয় স্ত্রী। আহতদের মধ্যে আইরিনকে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১ এপ্রিল) রাত ৯ টায় কাজী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত আইরিন বলেন, তার মা রুমা বেগমের অনুমতি ছাড়া বছর দুই আগে সোনিয়াকে বিয়ে করে। তাকে ঘরে উঠানোর জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে মাহবুব কাজী। বাড়ি থেকে উৎখাতের চেষ্টায় তাকে ও তার পরিবারকে বিভিন্ন রকমের হয়রানি করে আসছে। এর আগে আইরিন ও তার পরিবারকে দিয়ে আশা সমিতি থেকে কিস্তি উঠায় কিস্তির টাকা চাইতে গেলেই মাহবুব তাদেরকে মারধর করে থাকে। তার ওই ধারাবাহিকতায় ঘটনার দিন সোমবার রাতে আইরিন ও তার পরিবারকে ঘর থেকে নেমে যেতে বলে। এতে সে অপারগতা স্বীকার করলে উত্তেজিত হয়ে মাহবুব কাজীসহ অজ্ঞাত আরো ২-৩ জন তাকে হত্যার চেষ্টায় লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় মা রুমা ও ভাই ঘটনাস্থলে গেলে তাদেরকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। পরে তার স্বজনরা ঘটনাস্থল থেকে আইরিন কি উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।