৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৩
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বিমানবন্দরে দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় বৃদ্ধা কে পিটিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জুন ৯, ২০২৪,
  • 333 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল বিমানবন্দর থানাধীন বাতলা গ্রামে দ্বিতীয় বিয়ের উৎসাহীত করার প্রতিবাদ করায় রুশিয়া বেগম (৫০) নামের এক বৃদ্ধাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ হেমায়েত ও তার স্ত্রী মুকুল বেগম। শনিবার (৮ জুন) সকাল ৮ টায় বাতলা গ্রামের সরদার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত রুশিয়া জানান, তার স্বামী মান্নান সরদার কে দ্বিতীয় বিয়ে করানোর জন্য দীর্ঘদিন ধরে পাত্রী দেখিয়ে আসছে একই গ্রামের হেমায়েত। তারই সূত্র ধরে ঘটনার দিন শনিবার সকালে মান্নান কে পাত্রী দেখানোর জন্য হেমায়েত একটি গ্রামে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে রুশিয়া হেমায়েতকে গালমন্দ করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হেমায়েত ও মুকুল সহ অজ্ঞাত আরো ২-৩ তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি পেটা করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo