১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০৯
শিরোনামঃ

বিমানবন্দরে দিনমজুর কে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, থানায় অভিযোগ দায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মে ১০, ২০২৫,
  • 334 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল বিমানবন্দর থানাধীন ঘড়িয়ার পাড় ৩০ নং ওয়ার্ড কলাডেমা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে পলাশ হাওলাদার ২৫ নামে এক দিনমজুরকে হত্যার চেষ্টায় সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত কে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৮ টায় নথুল্লাবাদ শিক্ষা বোর্ডের পাশে এ ঘটনা ঘটে।

আহত পলাশ বলেন, আমার সাথে একই গ্রামের ইমরান ও মিরাজের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন শুক্রবার রাতে কর্মস্থল থেকে বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে শিক্ষা বোর্ডের পাশে ওৎ পেতে থাকা স্থানীয় সন্ত্রাসী ইমরান ও মিরাজ সহ অজ্ঞাত আরো ৮-১০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী আমার পথ রোধ করে এবং আমার হাত-পা বেঁধে পার্শ্ববর্তী বাগানে নিয়ে হত্যার উদ্দেশ্যে আমার উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। এ সময় আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাতে মাদক দিয়ে আমি মাদক বিক্রেতা বলে মোবাইল ফোনে স্বীকারোক্তি নেয়। ঘটনার টানা দুই ঘন্টা পর ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহতের বাবা আবুল হাওলাদার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। আহত ও তার পরিবার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে প্রশাসনের সাহায্য কামনা করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo