স্টাফ রিপোর্টার।। বরিশাল বিমানবন্দর থানাধীন পশ্চিম রহমতপুরে তুচ্ছ ঘটনার জের ধরে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের এক ছাত্রকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেছে রাজিব ও তার সন্ত্রাসী বাহিনী।
সোমবার (১২ জুন) রাত পৌনে ১২টায় পশ্চিম রহমতপুর বড় বাড়িতে এ হামলার ঘটনা ঘটে আহতের নাম: ইমরান মুন্সী সে ওই এলাকার বাসিন্দা আউয়াল মুন্সির ছেলে ও বাবুগঞ্জ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী ছাত্র। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতের চাচা আব্দুল হালিম জানান, ঘটনার দুইদিন পূর্বে ইমরানের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে তুমুল ঝগড়া হয় একই এলাকার রাজিব জিয়া ও শামীমের । এ ঘটনায় স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসাও করে দেয়। তারই সূত্র ধরে ঘটনার দিন রাতে প্রকৃতির ডাকে ইমরান ঘর থেকে বের হয়। এ সময় ওৎ পেতে থাকা রাজিব জিয়া শামীম আল আমিন সহ অজ্ঞাত আরও ৪-৫ জনে তার চোখ ও মুখ বেঁধে ধরে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় তার মোবাইল ফোন দিয়ে তার স্বজনদের জানালে তারা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।