৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫১
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বিএম কলেজে ছাত্রলীগ ও শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪,
  • 266 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১টার দিকে সরকারি বিএম কলেজের প্রধান গেটের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা ও বিএম কলেজের ছাত্রলীগরা মুখোমুখি অবস্থান নেন। এ সময় দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়লে লাঠিসোঁটা ও ইটপাটকেল ছোঁড়া হয়।

এতে দুই পক্ষের ১০ জন আহত হয়। এ ঘটনায় একজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। তাকে দ্রুত উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনরত এক শিক্ষার্থী।তারা জানান, সকালে আমাদের পূর্ব কর্মসূচি হিসাবে আমারা বি এম কলেজ থেকে কিছু ছাত্র ছাত্রীরা নগরীর নথুল্লাবাদের দিকে যাচ্ছিল মহাসড়ক অবরোধের জন্য। তখনি কিছু ছাত্রলীগ ধারী পরিচয় দিয়ে আমাদের ক্যাম্পাস থেকে যেতে যেতে দিচ্ছে না।

তখনি আমাদের নতুল্লাবাদে অবরোধ চলাকালীন অন্য ছাত্ররা এই সংবাদ জানতে পেরে কলেজ ক্যাম্পাসে ছুটে আসলে ছাত্রলীগ ধারীরা আরো উত্তেজিত হয় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপরে হামলা করে।এতে আমাদের একাধিক ছাত্র-ছাত্রী আহত হয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ছাত্রলীগ সেখান থেকে মিছিল নিয়ে একটি ভবনে ফিরে যায়।

তবে ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কাউকে হামলা করেনি, শিক্ষার্থীরা উল্টো তাদের ওপর হামলা করেছে। এতে ছাত্রলীগের ২ জন আহত হয়েছেন।আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার এবং ঢাকায় এবং বরিশালে আন্দোলনকারীদের ওপর হামলার বিচার ও মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলে অনির্দিষ্টকালের জন্য বরিশাল ঢাকা ও কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে দেয়া হবে বলে হুমকি দেন আন্দোলনকারীরা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo