৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:০২
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বারিশালে ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মার্চ ৯, ২০২৪,
  • 441 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

ঝালকাঠির নলছিটিতে ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে আলতাফ হোসেন মোল্লা (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলতাফ হোসেন ফুলহরী গ্রামের মৃত ওয়াজেদ আলী মোল্লার ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুরাদ আলী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১ টার দিকে রাস্তায় চলন্ত একটি ট্রাকের নিচে নিজেই ঝাঁপ দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান,নিহত আলতাফ হোসেনের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। আলতাফ হোসেন মানসিক ভারসাম্যহীন থাকায় তাদের বিরক্ত করতো। এতে ক্ষিপ্ত হয়ে অনেক সময় মারধর করতো। গতকাল রাতে তাকে মারধর করার কারণেই নিজেই চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে।

নিহত আলতাফ হোসেনের ছেলে বেল্লাল হোসেন জানান,আমার বাবা মানসিক ভারসাম্যহীন।তিনি সকালে গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যান। পরে শুনি চলন্ত ট্রাকের নিচে নিজেই ঝাপ দিয়েছ। নলছিটি থানার ওসি মো.মুরাদ আলী বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo