১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:২০
শিরোনামঃ
নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা

বামনায় কৃষককে কুপিয়ে জখমের অভিযোগ !

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৪,
  • 441 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
বরগুনা জেলার বামনা উপজেলার গোলাকাঠা গ্রামে গরুতে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে এক কৃষক কে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় গোলাকাটা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম জয়নাল সে ওই গ্রামের বাসিন্দা আব্দুল হকের ছেলে।

বর্তমানে তাকে বরগুনা হাসপাতাল থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত জয়নাল জানান, ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে তার গরু পার্শ্ববর্তী রবিনের জমিতে প্রবেশ করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাবিন ওরফে রবিন ও তার বাবা মকবুল সহ অজ্ঞাত আরো কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

পরে স্থানীয়রা তার ডাক চিৎকার শুনে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বরগুনা হাসপাতালে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo