৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২০
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বাবুগঞ্জে শিশুসহ ৪ জনকে কুপিয়ে- পিটিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, নভেম্বর ২০, ২০২৩,
  • 397 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
বাবুগঞ্জ উপজেলার দেহের গতি ইউনিয়নে তুচ্ছ ঘটনার জের ধরে শিশু সহ একই পরিবারের ৪ কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা।

এ সময় একটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় দক্ষিণ রাকুদিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো,নিলুফা ইয়াসমিন তার পুত্রবধূ আমেনা ও নাতী সাজিত। আহতের মধ্যে আমেনা ও সাজিতকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয় এবং নিলুফা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত নিলুফা জানান, ঘটনার দিন রবিবার বেলা ১১ টায় টার সাথে একই গ্রামের নিপু হাওলাদারের তুচ্ছ ঘটনা নিয়ে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষীপ্ত হয়ে নিপু হাওলাদার, আব্দুল জব্বার ও আব্দুল হাকিম সহ কয়েকজন নিলুফা কে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র সহ দেশিয় অস্ত্র শস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে পুত্রবধূ আমেনা ও তার নাতি সাজিত ঘটনাস্থলে গেলে তাদেরকেও বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা আহতদের মধ্যে নিলুফা কে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানের চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ইনি অভিযোগ করে আরো বলেন, নিপু ও তার সহযোগীদের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo