৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৩৭
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বাবুগঞ্জে ফাঁসির দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মে ১৬, ২০২৩,
  • 361 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক : বরিশালের সরকারি বিএম কলেজের শিক্ষার্থী নাজমুন নাহার রিপা আক্তার ও তার দাদী শাশুড়ী লালমুন বিবি কে পরিকল্পিতভাবে হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার(১৬এপিল)দুপুরে জোড়া খুনের আসামি সোলায়মান সোহাগ ও মাতা মিনারা বেগমের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাবুগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা ও লোকাবাসী। বাবুগঞ্জ ডিগ্রী কলেজের গেটে বরিশাল-মীরগঞ্জ সড়কের সামনে শিক্ষার্থীরা ও নিহতের স্বজনরা এ মানবন্ধন কর্মসূচি পালন করেন। ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে নিহত রিপার পরিবার ও শিক্ষার্থী ছাড়াও প্রায় শতাধিক লোক অংশ নেন।

মানববন্ধনে নিহত রিপা আক্তারের বাবা মোহাম্মদ শাজাহান খান বলেন, বিয়ের কিছু দিন থেকেই সোলায়মান (সোহাগ) যৌতুকের জন্য আমার মেয়েকে মারধর শুর করে। পারিবারিকভাবে বিষয়টি মিমাংশার চেষ্টা করেও ব্যর্থ হই আমরা। হত্যার কিছুদিন আগেও রিপা আমাকে বলে ছিল সোলায়মান বিদেশ যাবে তার জন্য টাকা লাগবে। আমি সেই টাকা না দেওয়ায় সোলায়মান ও তার মা মিনারা বেগম ও তার বোন মুক্তা আক্তার পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করেছে। আমি আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসি চাই। নিহত রিপার চাচা জাকির হোসেন বলেন, হত্যাকান্ডের ঘটনার সঙ্গে জড়িত সোলায়মান ও তার মা মিনারা বেগমকে আটক করার কয়েক মাস পর জামিনে বের হয়ে আসামি সোলেমান আমাদের পরিবারকে হত্যার হুমকিসহ বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে আসছে। তারা এখন নিরাপত্তাহীনতায় রয়েছেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাবুগঞ্জ ডিগ্রী কলেজের উপাধ্যাক্ষ গোলাম হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার কামাল হোসেন,ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন রাঢ়ী,আওয়ামীলীগ নেতা মোঃ হানিফ খান,ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম মুরাদ,সেন্টু,রাজিব,সাইফুল প্রমূখ। ঘাতক মোঃ সোলায়মান(সোহাগ)ও তার মা মিনারা বেগম উচ্চ আদালত থেকে জামিন পেয়ে এলাকায় মহাড়া দিয়ে বেড়াচ্ছে। ফাঁসি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।

উল্লেখ্য, বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোরে এক বৃদ্ধা নারী ও তার নাত বউয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। তারা হলেন- মৃত লালমুন নেছা (১০২) স্ত্রী রিপা আক্তার (২০)।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo