৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বাবুগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, নভেম্বর ১১, ২০২৩,
  • 381 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
বরিশাল বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ভুতের দিয়া গ্রামে জমি-জমা বিরোধের জের ধরে শাহ আলম শেখ নামে এক কৃষককে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। আহতকে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ১২ টায় পশ্চিম ভূতের দিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত শাহ আলম জানান,তার পরিবারের সাথে একই গ্রামের আনোয়ার শেখ এর দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান নুর আলম কে জানালে ঘটনার এক সপ্তাহ আগে চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা সালিশ বৈঠকে তাদেরকে জমি ভোগ করার নির্দেশ দেয়।

তারই সূত্র ধরে ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে সে ও তার ভাই নুর আলম শেখ সহ কয়েকজন ওই জমিতে ডাল ফেলতে গেলে ক্ষিপ্ত হয়ে আনোয়ার শেখ,দেলোয়ার শেখ, জাকির শেখ, আমির, ও রিনা সহ কয়েকজন তাদেরকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

তার ডাক চিৎকারে স্হানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তাদের মধ্যে আনোয়ার শেখ নাটকীয় ভাবে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে আনোয়ার বাদী হয়ে বাবুগঞ্জ থানায় ধান কাটার একটি মামলা দায়ের করলে নুর আলম কে আটক করে পুলিশ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo