৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১৬
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বাবুগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, অপরপক্ষের নাটকীয় ভাবে হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, আগস্ট ৪, ২০২৫,
  • 703 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। পূর্ব শত্রুতার জের ধরে বাবুগঞ্জ উপজেলার বিমানবন্দর থানাধীন চাঁদপাশা ইউনিয়নে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সবুজ আকন (৩০) কে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানীয় সোহেল পেদা ও তার সন্ত্রাসী বাহিনী। আহতকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে অপর পক্ষ বেল্লাল পেদা ও তার ছেলে সোহেল পেদা নাটকীয় ভাবে হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় আহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত সবুজ জানান, তার সাথে স্থানীয় সোহেল পেদা গং এর দীর্ঘদিন ধরে পূর্ব শক্রতা চলে আসছিলো। তারই সূত্র ধরে ঘটনার দিন সোমবার দুপুরে সে বরিশাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে ওৎ পেতে থাকা সোহেল পেদা, কাশেম পেদা, বেল্লাল পেদা,ও লিটন পেদা সহ অজ্ঞাত আরো ৫-৭ জন সন্ত্রাসী তার পথ রোধ করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রামদা এবং চাপাতি সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত যখন করে। আহতের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo