স্টাফ রিপোর্টার।। বাবুগঞ্জ উপজেলার দেহের গতি ইউনিয়নে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে ওয়ার্ড ইউনিয়ন ছাত্রদল সভাপতি কে হত্যার চেষ্টায় পিটিয়ে গুরুতর আহত করেছে ওয়ার্ড ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক এসএজে টুটুল ও তার সহযোগীরা।
শুক্রবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১ টায় ইডেল কাঠির রাহুত কাঠি বাজারে এ ঘটনা ঘটে। আহতের নাম শাহীন বিশ্বাস। সে ওই গ্রামের বাসিন্দা শাহজাহান বিশ্বাসের ছেলে। বর্তমানে সে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।
আহত শাহীন জানান, ঘটনার আগের দিন রাতে তার ওয়ার্ড সাধারণ সম্পাদক টুটুলের দাদী মারা যায়। তার দাদির মৃত্যুর শোক বার্তা শাহিন তার ফেসবুকে ছাড়ে। ঘটনার দিন শনিবার টুটুল টুটুল তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে রাহুত কাঠি বাজারে আটকিয়ে ঠিকাদারী করা বাবদ তার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। সে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে টুটুল সহসভাপতি মুমিন, রিয়াজ মাহমুদ ও আরিফ হোসেন সহ অজ্ঞাত আরো ১০-১৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। তার ডাক চিৎকার শুনে তানিয়া স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।