১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪১
শিরোনামঃ
আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ শের-ই-বাংলা মেডিকেল কলেজে কর্মচারী সবুর খানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন আবারো মেডিসিন বিভাগে স্বর্ণের চেইনসহ এক নারী চোরকে আটক করেছে আনসার সদস্যরা। শেবাচিমে টাকার ব্যাগ এবং মোবাইল সহ এক চোরকে আটক করেছে আনসার বাহিনী। মির্জাগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি চাষ,প্রতিবাদ করায় হামলায় দিনমজুর জখমের অভিযোগ। মির্জাগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি চাষ, প্রতিবাদ করায় হামলায় দিনমজুর জখম মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখমের অভিযোগ ঝালকাঠিতে হামলায় মা ও ছেলে সহ আহত-৩ বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বানারীপাড়ায় গৃহবধূর উপর অমানবিক নির্যাতনের অভিযোগ

বানারীপাড়ায় গৃহবধূর উপর অমানবিক নির্যাতনের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬,
  • 70 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল বানারীপাড়ার বাইশারী গ্রামে জমি দখলের জের ধরে এক গৃহবধূর উপর টানা ৮ ঘণ্টা অমানবিক নির্যাতন চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আবুল ব্যাপারী ও তার সহযোগীরা। স্বজনরা আহত ওই গৃহবধূকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত উত্তর বাইশারী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, বক্তব্যকে আমেনা বেগমের ৩৩ শতাংশ পৈত্রিক সম্পত্তি স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগের দোসর আবুল ব্যাপারী নিজের সম্পত্তি বলে দাবি করেন। এ ব্যাপারে সে লাবনসারা পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ দুপক্ষকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ফাঁড়িতে উপস্থিত থাকতে বলেন। কিন্তু আমেনার পরিবার ও আবুলের পরিবার ফাঁড়িতে নির্দিষ্ট সময় উপস্থিত হন। ফারিতে সালিশ বৈঠকে আমেনা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারলেও আবুল ব্যাপারী কোন কাগজপত্র দেখাতে পারেননি।পুলিশ কাগজপত্রের কথা জিজ্ঞাসাবাদ করলে সে কাগজপত্র পরে দেখাবেন বলে দীর্ঘদিন ধরে টালবাহানা করে আসেন। গত ২১ সালে আবুল বাদী হয়ে বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং ২২/২০২১। সেই মামলায় আমেনার পরিবারের পক্ষে রায় পান। রায় পাওয়ায় আবুল বেপারী মিজান নামে এক সন্ত্রাসীকে ভাড়া করে তার পরিবারের উপর হামলা চালায়। গত ২৯ জুন মামলায় আদালত তাদের আদেশ দেয়।কিন্ত ধার্য্য হয়নি। তারই সূত্র ধরে ঘটনার দিন মঙ্গলবার সকালে আবুল ব্যাপারী এবং মিজান বেপারী সহ অজ্ঞাতনামা আরো ৪০-৫০ জন সন্ত্রাসী জোরপূর্বক তাদের ৫০/৬০ টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেয়। এ সময় আমেনা বাধা প্রদান করলে ক্ষিপ্ত হয়ে আবুল সহ অন্যান্যরা তাকে হত্যার চেষ্টায় লাঠি সোটা দিয়ে টানা ৮ ঘন্টা শারীরিক নির্যাতন চালায়। ঘটনার পর স্বজনরা আহতকে উদ্ধার করে এতক্ষণিক স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আপর দিকে আহত হাসপাতালে থাকার সুবাদে আবুল ও তার সহযোগী মিজান ঘটনার পরের দিন পুনরায় ৫০ টি গাছ জোরপূর্বক কেটে নেয়। বর্তমানে আহতদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন মহলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo