৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১৭
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বানারীপাড়ায় এক গৃহবধূকে পিটিয়ে জখম,থানায় অভিযোগ দায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুন ১৪, ২০২৩,
  • 489 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার : বরিশাল জেলার,বানারীপাড়ায় জমি দখলের পায়তারা কে কেন্দ্র করে এক গৃহবধূকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে দেবর জাহিদ ও তার সহযোগীরা। এ ঘটনায় বানরিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। সোমবার (১২ জুন) সকাল সোয়া দশটায় বানারীপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম: নাসরিন সুলতানা সে ওই গ্রামের বাসিন্দা মৃত: হুমায়ুন কবির (সেলিম)’র স্ত্রী।

বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত ও অভিযোগ সূত্রে জানা যায়, তার স্বামী হুমায়ুনের মৃত্যুর পর তার সম্পত্তি দীর্ঘদিন ধরে জবর দখলের পায়তারা করে আসছে তারই দেবর জাহিদ ও তার পরিবারের লোকজন। তারই সূত্র ধরে, ঘটনার দিন সকালে জাহিদ তার বাড়ির সামনের টয়লেট,পানির টাংকি ও টিউবয়েল ভাঙচুর করে। এ সময় সে বাধা প্রদান করলে উত্তেজিত হয়ে জাহিদ, বোন চম্পা, হাসিনা,ইউনুস,সুলতান, শাহ আলম ও মিন্টু সহ কয়েকজন সন্ত্রাসী নাসরিনকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। তিনি অভিযোগ করে আরো বলেন, তার স্বামী হুমায়ুন মারা যাওয়ার পর জাহিদ ও তার বাহিনীর লোকজন তাকে ও তার পরিবারকে দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচার করে আসছে।

ঘটনার পর জাহিদ ও তার বাহিনী তাকে ও তার সন্তানকে জীবননাশের হুমকি ধামকি প্রদান করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহতের বোন বিথী সুলতানা বাদী হয়ে ৭ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করে। আহত নাসরিন তার সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। সে সাহায্য চেয়ে প্রশাসন হস্তক্ষেপ কামনা করেছেন।

অপরদিকে আহতের সাক্ষী সাথীকে সাক্ষী না দেয়ার জন্য জাহিদ তার দলবল নিয়ে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo