৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৫০
শিরোনামঃ
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ।

বানরীপাড়ায় যুবলীগ নেতার হামলায় বৃদ্ধা হাসপাতালে!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, এপ্রিল ৮, ২০২৩,
  • 508 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল বানিরপাড়া উপজেলার দত্তপাড়া গ্রামে জমি ভাঙ্গল দেখতে যাওয়ায় এক বৃদ্ধাকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে বানারীপাড়া থানা যুবলীগ নেতা মহসিন। বুধবার (৫ এপ্রিল) দুপুর আড়াইটায় দত্তপাড়া গ্রামের আকন বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম: মরিয়ম বেগম। সে ওই গ্রামের বাসিন্দা মৃত: আবু বক্কর সিদ্দিক আকনের স্ত্রী। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত মরিয়ম জানান, ঘটনার কয়েকদিন আগে নদী ভাঙলে স্থানীয় থানা যুবলীগ নেতা মহসিন ফকিরের ঘর নদীতে তলিয়ে যায়। সংবাদ পেয়ে স্থানীয় লোকজনের সাথে মরিয়ম ঘটনাস্থলে ছুটে যায়। এসময় ক্ষিপ্ত হয়ে বানরীপাড়া থানা আওয়ামী লীগের সদস্য মহাতাব ফকিরের উপস্থিতিতে তার ভাই মহসিন ফকির মরিয়ম কে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। পরে তাকে হত্যার চেষ্টায় রড ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে তার স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বানেরপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সংবাদ পেয়ে বানরীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও বাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু তাকে দেখতে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যায়। অন্যদিকে এখানের কর্তব্যরত চিকিৎসকরা আহতের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তাদের সহায়তায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। তিনি অভিযোগ করে আরো বলেন, এর আগেও তার উপর কয়েকবার অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo