৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২৩
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বাকেরগঞ্জে সাবেক আওয়ামী লীগ নেতার হামলায় কলেজ ছাত্র জখম, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২৫,
  • 271 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। জমি দখলের পায়তারা কে কেন্দ্র করে বাকেরগঞ্জ উপজেলার ১ নং চরামদ্দি ইউনিয়নে এক কলেজ ছাত্রকে পাতার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কবির সিকদার ও তার সহযোগীরা। এ সময় বিবস্ত্র করে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩১ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টায় পুরাতন চরামদ্দির হাটে এ ঘটনা ঘটে।

আহতের নাম আশিক খান। সে মাজ গ্রামের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে ও রানিরহাট শামসুদ্দিন বেগম ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত আশিক বলেন, আমার পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে জবরদখলের পাঁয়তারা করে আসছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কবির সিকদার, নজরুল ইসলাম টুনু, ও আলী খান সহ অজ্ঞাত আরো ৮-১০ জন। এ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা আমাকে বেধড়ক মারধর করে। এ ঘটনায় আমি স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযোগ করায় ঘটনার দিন শুক্রবার সকালে কবির সহ অন্যান্যরা আমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় আমাকে বিবস্ত্র করে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে আমাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo