১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:০১

বাকেরগঞ্জে সংখ্যালঘু বৃদ্ধাকে কুপিয়ে হত্যার চেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জুলাই ২, ২০২৩,
  • 425 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার : বাকেরগঞ্জ উপজেলার পূর্ব কৃষ্ণ কাঠী গ্রামে জমিজমা বিরোধের জের ধরে এক সংখ্যালঘু বৃদ্ধাকে হত‍্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ভূমিদস‍্যুরা।

রবিবার (২জুলাই) সকাল ৯ টায় পূর্ব কৃষ্ণ কাঠীতে এ হামলার ঘটনা ঘটে। আহাতের নাম আলো রানী সে ওই গ্রামের বাসিন্দা সদানন্দর স্ত্রী। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আহত আলো রানী জানান, তার সাথে একই গ্রামের ভূমিদস্য হারুন সরদার ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।

তারই সূত্র ধরে ঘটনার দিন আলো রানী তার জমিতে চাষ করতে গেলে একপর্যায়ে হারুন সরদারের নেতৃত্বে কালাম সরদার নিজাম সরদার জাফর সরদার জাকির সরদার সহ কয়েকজন ভূমিদস্যু তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে রামদা সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo