স্টাফ রিপোর্টার।। বাকেরগঞ্জে উপজেলার খোদাবক্স কাঠি গ্রামে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় নগদ ৪ লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১১ আগস্ট) রাত ৭ টায় হানুয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহতের নাম সোহেল সরদার সে ওই গ্রামের বাসিন্দা আমিতো ইদ্রিস সর্দারের ছেলে। পেশায় একজন রড, সিমেন্ট ব্যবসায়ী। বর্তমানে সে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।
আহত সোহেল জানান, ঘটনার দিন রবিবার তার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় সন্ত্রাসী করিম, রহিম, রাকিব ও শাহজাহান সরদার সহ অজ্ঞাত আরো ৮-১০ জন। এতে সে রাজি না হওয়ায় করিম সহ অন্যান্যরা তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে চিকিৎসকরা তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার বাম পায়ের হাড় ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় মামলা দায়ের উপস্থিতি চলছে বলে তিনি জানান।