৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৩
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বাকেরগঞ্জে বৃদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, জুন ৩, ২০২৪,
  • 396 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বাকেরগঞ্জ উপজেলার দুধাল ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধা সহ একই পরিবারের ৩ জনকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। রবিবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় দুধাল পঙ্খী মার্কেটে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলো, ওই গ্রামের বাসিন্দা মৃত আলী আকবর খানের স্ত্রী জয়নব বিবি, ছেলে নুরুজ্জামান খান ও নাতি হাসিব। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত নুরুজ্জামান জানান, তার মা জয়নব বিবির সাথে পার্শ্ববর্তী তুহিন ও তার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই ধারাবাহিকতায়,ঘটনার দিন রবিবার সন্ধ্যায় টিউবওয়েল মেরামতের টাকা উত্তোলন নিয়ে উভয়ের মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তুহিন, তোফেল খান, তরিকুল, জুয়েল ও আলআমিন সহ অজ্ঞাত আরো ৫-৭ জন জয়নাবকে হত্যার উদ্দেশ্যে দা ও রড সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে নুরুজ্জামান ও হাসিব ঘটনাস্থলে গেলে তাদেরকেও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে জয়নবের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন,ওই ইউনিটের কর্তব্যরতা চিকিৎসকরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo