৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২৩
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বাকেরগঞ্জে বৃদ্ধকে মারধর, সালিশ মীমাংসার কথা বলে মামলার বিলম্বতার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫,
  • 436 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। জমিজমা বিরোধের জের ধরে গারুরিয়া ইউনিয়নে এক বৃদ্ধ কে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে মুখের দাঁত ও পিঠের হাড় ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। শুধু তাই নয় প্রতিপক্ষরা সালিশ মীমাংসার আশ্বাস দিয়ে মামলার বিলম্বতার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

আহত কে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। গত শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় বালিগ্রাম স্থানীয় জামে মসজিদে এ হামলার ঘটনা ঘটে।

আহত ও ডায়েরি সূত্রে জানা যায়, ঘটনার দিন শনিবার রাতে ভুক্তভোগী আমির হোসেন হাওলাদার এশার নামাজ পড়ার জন্য মসজিদে যায়। তার শরীরে জ্বর থাকায় মসজিদের একপাশে ফ্যান বন্ধ রাখে। এ সময় রুস্তম হাওলাদারের ছেলে খোকন হাওলাদারের নেতৃত্বে আব্দুর রাজ্জাক ওরফে সনে নামাজ ছেড়ে শত্রুতা পূর্বক ফ্যান ছেড়ে দেয়। নামাজ শেষে আমির প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে সনে ও সালাম তাকে হত্যার উদ্দেশ্যে শাবল দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় সে চিকিৎসা নেয়ার জন্য হাসপাতালে রওয়ানা হলে প্রতিপক্ষরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশ মীমাংসার আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে টাল বাহানা করে আসে। ফলে তার চিকিৎসা নিতে বিলম্ব হয়। তিনি অভিযোগ করে আরো বলেন, তার সাথে স্থানীয় রুস্তম ও তার ছেলে খোকনের দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই সূত্র ধরে খোকনের ইন্দ্রনে সনে ও সালাম আমার উপর হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo