১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৩৮
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বাকেরগঞ্জে প্রতিবন্ধী ও তার স্ত্রীকে কুপিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪,
  • 355 সংবাদটি পঠিক হয়েছে
{"fte_image_ids":[],"remix_data":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"total_editor_time":26,"total_editor_actions":{},"photos_added":0,"tools_used":{"templates":1,"crop":1},"longitude":-1,"latitude":-1,"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

স্টাফ রিপোর্টার।। বাকেরগঞ্জ উপজেলার চরাদি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক প্রতিবন্ধী ও তার স্ত্রীকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে আপন ভাই ও তার পরিবারের বিরুদ্ধে। এ সময় দুইটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে চম্পা নাটকীয়ভাবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ রয়েছে।বু ধবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় চরাদি হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলো, ওই গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী বাবুল হাওলাদার ও তার স্ত্রীর রেক্সোনা বেগম। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত বাবুল জানান, তার সাথে তার ভাই আবুল হাওলাদারের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই ধারাবাহিকতায়, ঘটনার দিন বুধবার দুপুরে তাদের বাড়ির মশগুনি পুকুর থেকে সকলে মাছ ধরে। এ সময় মাছ ভাগ বাটোয়ারা নিয়ে তার সাথে আবুলের তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আবুল তার স্ত্রী চম্পা,মেয়ে আয়শা, ও অনি সহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তার বাম কান কর্তন করে। তার ডাক চিৎকার শুনে রেক্সোনা তাকে উদ্ধার করতে গেলে তাকেও লাঠি পেটা করে। এ সময় চম্পা রেক্সোনার হাতে কামড়ে দিলে সে গুরুতর জখম হয়। পরের স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আবুল ও তার পরিবারের অত্যাচারে প্রতিবন্ধী বাবুল ও তার পরিবার অতিষ্ঠ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo