১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২১
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

বাকেরগঞ্জে ট্রলি উল্টে চালক নিহত, আহত ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ফেব্রুয়ারি ১২, ২০২৪,
  • 399 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশালের বাকেরগঞ্জে ট্রলি উল্টে ট্রলি চালক নিহত হয়েছে। এ সময় ২জন আহত হয়েছেন । রোববার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড-সংলগ্ন টিএন্ডটি সড়কের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান (৩২) উপজেলার ভরপাশা ইউনিয়নের বটতলা গ্রামের বাবুল হাওলাদারের ছেলে।

জানা গেছে, বরিশাল থেকে বাকেরগঞ্জের দিকে আসা একটা বাস টিএন্ডটি সড়কের সামনে ঘুরিয়ে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। ওই সময় লেবুখালি থেকে একটি ট্রলি দ্রুতগতিতে বাসের কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফজলুল করিম দারুত সুন্নাত মাদরাসার সামনে উল্টে যায়। স্থানীয়রা ট্রলিতে থাকা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত বলে ঘোষণা করেন।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান দুর্ঘটনায় মেহেদীর মৃত্যু নিশ্চিত করেন। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, পরিবারের আবেদনের পর সুরতহাল শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo