স্টাফ রিপোর্টার
বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নে নদীতে জাল ফেলানোকে কেন্দ্র করে এক জেলেকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হাত পাঁ ভেঙ্গে দিয়েছে জলদস্যুরা।
বুধবার (১৪ফেব্রুয়ারী) সকাল ৯ টায় বিশারি কাঠী তেতুলিয়া নদীতে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম মিলন হাওলাদার সে ওই গ্রামের বাসিন্দা মৃত সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে। বর্তমানে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মিলন জানান, সে প্রতিদিনের ন্যায় মাছ ধরতে ঘটনার দিন সকালে তেতুলিয়া নদীতে যায় এবং নদীতে জাল ফেলে। এ সময় স্থানীয় জলদস্যু হানিফ মুন্সি ও তার বাহিনীর লোকজন নদী থেকে জাল উঠাতে বলে। এতে সে অপারগতা স্বীকার করলে উত্তেজিত হয়ে হানিফ মুন্সি,সোহেল মুন্সী,জুয়েল মুন্সী, হৃদয় মুন্সি, তারিকুল মুন্সী, ও সাইদুল মুন্সীসহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র সহ লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে তার দুই পায়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
তিনি অভিযোগ করে আরো বলেন, তারা বাকেরগঞ্জের আলোচিত আবুল পালোয়ান হত্যা মামলার আসামি। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় হত্যা সহ বিভিন্ন মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।