৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০৪
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বাকেরগঞ্জে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, অক্টোবর ১১, ২০২৩,
  • 418 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
বাকেরগঞ্জ উপজেলার কালের কাঠি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে নাদিরা আক্তার(২২) নামে এক গৃহবধূকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। আহত কে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় সিকদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে হাসপাতালে চিকিৎসাধীন নাদিরা জানান, তার ও তার পরিবারের সাথে একই গ্রামের নাছির মোল্লার দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। ঘটনার ১৫ দিন আগে তুচ্ছ ঘটনা নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন মঙ্গলবার সকালে নাদিরা পার্শ্ববর্তী মোল্লাবাড়ির খালে গোসল করতে গেলে ওৎ পেতে থাকা নাসির মোল্লা ও তার ছেলে আরিফ মোল্লা তাকে উস্কানিমূলক কথাবার্তা বলে।

সে প্রতিবাদ করলে তারা তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয় ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo