১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৫৪

বাকেরগঞ্জে এক যুবককে কুপিয়েছে কিশোর গ্যাং বাহিনী 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩,
  • 452 সংবাদটি পঠিক হয়েছে
স্টাফ রিপোর্টার : বাকেরগঞ্জ উপজেলার আফালকাঠি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে কিশোর গ‍্যাং বাহিনী। এ সময় হামলা চালিয়ে নগদ ৩০ হাজার টাকা ও দুইটি উন্নত মানের মোবাইল ছিনিয়ে নেয় তারা বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৭ টায় বাকেরগঞ্জের মধ্যে নলুয়া সত্তার মাস্টারের বাড়ির পূর্ব পাশে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম: সুমন হাওলাদার। সে ওই গ্রামের বাসিন্দা শফিজ হাওলাদারের ছেলে। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সুমন অভিযোগ করে বলেন, তার সাথে স্থানীয় কিশোর গ‍্যাং বাহিনীর প্রধান হোতা রাজিবের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে।
তারই সূত্র ধরে ঘটনার দিন শুক্রবার রাতে সুমন তার মামা আনোয়ারের ফ্লেক্সিলোডের দোকানের ব্যবসার নগদ ৩০ হাজার টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে মধ্যে নলুয়া সত্তার মাস্টারের বাড়ির পূর্ব পাশে ওৎ পেতে থাকা কিশোর গ্যাং বাহিনীর রাজিব ঘরামি, ভাই সাজিদ ঘরামি,বাবা জাহাঙ্গীর ঘরামি, ও প্রতিবেশী আলামিন সহ কয়েকজন সুমনের পথ রোধ করে। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে সারা শরীরে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo